আন্তর্জাতিক

ধনকুবের রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বাটমস

ধনকুবের রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বাটমস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বাটমস। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়ে এ ইতিহাস গড়েছেন আটলান্টার সাবেক মেয়র।

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন বাটমস। বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নির্বাচনি প্রচারে নিজের তহবিল থেকে ২০ কোটি ডলারের বেশি খরচ করেছিলেন জ্যাকসন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বাটমসের জয়ে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগাম ভোটের সময় থেকেই জর্জিয়ার বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেন।

নির্বাচনি প্রচারে বাটমসকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়। রিপাবলিকান প্রার্থীর সমর্থকেরা অভিযোগ করেন, আটলান্টার মেয়র থাকাকালে তার সময়ে শহরটিতে অপরাধ বেড়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল।

তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বাটমস বলেন, আটলান্টাকে খারাপ শহর হিসেবে তুলে ধরার চেষ্টা অনেক পুরোনো কৌশল।

বাটমসের এই জয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় টানা তৃতীয়বারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে মনোনয়ন দিল ডেমোক্রেটিক পার্টি। এর আগে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে একই পদে লড়েছিলেন স্টেসি আব্রামস। তবে দুইবারই রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হন তিনি।

মেয়াদের সীমাবদ্ধতার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প।

বিষয়:কেইশা ল্যান্স বোটমস গভর্নর প্রথম কৃষ্ণাঙ্গ নারী যুক্তরাষ্ট্রে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…