‘এএফসি এশিয়ান কাপ-২০২৭’র বাছাইপর্বে বাংলাদেশের পরের রাউন্ডের খেলা ভারতের বিপক্ষে। ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য সৌদি আরবে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুর দুইটায় ঢাকা ছাড়েন জামাল-তারিক কাজীরা, জানিয়েছে বাফুফে।
বাংলাদেশ দল অনুশীলনের জন্য সৌদি আরবে অবস্থান করবে ১১ দিন। আগামী ১৭ মার্চ দেশে ফিরবে। ২০ তারিখ ভারতে যাবে, ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়বে।
এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। শিলংয়ে লাল-সবুজের জার্সিতে খেলবেন ২৭ বর্ষী ডিফেন্সিভ মিডফিল্ডার। আগামী ১৮ মার্চ বাংলাদেশে আসবেন তিনি। সিরি আ-ডিতে খেলা ফাহমিদুল ইসলামও এসময় দলের সাথে যোগ দেবেন।








