চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের হাতছানি, টিকিট নিয়ে হাহাকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মাঝেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর টাইগারদের খেলা দেখার আগ্রহ বেড়ে গেছে। দ্বিতীয় ওয়ানডের আগের বিকেলে মিরপুরে টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে অনেক সমর্থককে।

লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার অনিশ্চয়তা থাকায় অনেকেই দ্বিগুণ দামে বুধবারের ম্যাচের টিকিট সংগ্রহ করছেন। শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে দুই তরুণ টিকিট হাতে সেলফি তুলছিলেন। তাদের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। জানান, ‘ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। দুটি টিকিট আমরা নিয়েছি ১৫০০ টাকায়। বাইরে টিকিটের দাম আরও বেশি হলেও মাত্র ৫০০ টাকা বেশি খরচ করে আমরা পেয়ে খুব খুশি।’

সিরিজ শুরুর আগেরদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বলছিলেন, প্রথম ম্যাচটা জিতলে এই সিরিজের হাইপ উঠবে।

আদতে হয়েছেও সেটাই। স্বাগতিক দলের সিরিজ জয়ের সুযোগ তৈরি হওয়ায় এই ম্যাচটা মাঠে এসে দেখতে চাইছেন টাইগারপ্রেমীরা। বেড়ে গেছে টিকিটের চাহিদা।

বাংলাদেশ দল ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে একবার। ২০১৫ সালে দেশের মাঠে সবশেষ সিরিজেই সেটি। ফল হয়েছিল ২-১। এবারও তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে। তৃতীয় ও শেষ ম্যাচ ১০ ডিসেম্বর চট্টগ্রামে। বন্দরনগরীতে যাওয়ার আগেই সিরিজ জয়ের আশায় টিম টাইগার্স।

চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারা তাসকিন আহমেদ মঙ্গলবার অনুশীলনে বোলিং করলেও এ পেসারের দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা কম। সামনে টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না হেড কোচ রাসেল ডমিঙ্গো।

Reneta

সমতায় ফিরে সিরিজ জিততে আত্মবিশ্বাসী ভারতও। সফরকারী দলের ওপেনার শেখর ধাওয়ান বলে গেলেন, ‘অতীতেও আমরা প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আত্মবিশ্বাসী সিরিজে ফিরতে। মনোবল আমরা একটুও হারাইনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটদ্বিতীয় ওয়ানডেমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT