চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে বসে বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার হাসান মাহমুদ বসে আছেন, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের লিগে খেলায় আগেই তারকাখ্যাতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে বাংলাদেশে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন, তা অবিশ্বাস্য। লাল-সবুজ জার্সিতে খেলা নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন হামজা। বাংলাদেশের স্মৃতি তার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এও মিডফিল্ডার।

লেস্টারের অ্যাপে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তা নিয়ে কথা বলেছেন হামজা। ২৭ বর্ষী হামজা বলেছেন, ‘প্রথমবার যখন বাংলাদেশে যাই, তখন আমি আমার গ্রামে গিয়েছিলাম। সেটা একেবারেই গ্রামীণ জায়গা। আমার শৈশবের বড় একটা অংশজুড়ে ছিল সেই গ্রাম। ওখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ছেলেরা (সতীর্থরা) এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে না।’

ফুটবলে বাংলাদেশ ও ইংল্যান্ডের আকাশ-পাতাল পার্থক্য হলেও ভালোবাসা এবং আন্তরিকতায় এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া ভালোবাসার সঙ্গে তিনি অন্য কোনো কিছুর তুলনা করতে চান না, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’

Banglabid

‘মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে। তারা সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা খুবই ভালো অনুভূতি।’

আন্তর্জাতিক বিরতি শেষে হামজা বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসলেস্টার সিটিসিলেটহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে কারা, যা বলছে জাতিসংঘ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT