মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা যে ড্রোন হামলা চালিয়েছে, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
সেইসঙ্গে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে সরকার।
রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছে বিবিসি বাংলা।
মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ‘ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিটিতে একইসঙ্গে এটাও বলা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






