চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলপির জোড়া গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আসরে লাল-সবুজের দলটি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে। জোড়া গোল করেছেন ফরোয়ার্ড আলপি আক্তার, একটি গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের একমাত্র গোলটি করেন রিনজিম দেমা ছোদেন।

প্রথমার্ধে আক্রমণের আধিক্য ছিল বাংলাদেশের বেশি। দুই স্ট্রাইকার সুরভী ও আলপি যেন সুযোগ হাতছাড়ার মহড়ায় বসেছিলেন। বাংলাদেশের প্রথম সুযোগ হাতছাড়া করেন আলপি, গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিক দল। পরের সুযোগটি ছিল ভুটানের, বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়ের জন্য রক্ষা মেলে।

প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত সুরভী, আলপি ও উম্মে কুলসুম অন্তত আরও পাঁচটি সুযোগ পান। প্রতিবার ভুটান গোলকিপার কেলজাং ওয়াংমোর জন্য গোল হজম থেকে বেঁচে যায় সোনাম ছোদনের দল। ভুটান গোলকিপারের দৃঢ়তায় এসময় পর্যন্ত বেশকটি গোল থেকে বঞ্চিত হয় অর্পিতা বিশ্বাসের দল।

Banglabid

এরপর ৪২ মিনিটে সুরভী পেয়েছিলেন নিশ্চিত গোলের সুযোগ। সুযোগ হাতছাড়া করেন, বল বারে মারেন। পরের মিনিটে আলপি আক্তার আরেকটি সুযোগ পেলে বারের কিছুটা বাইরে দিয়ে মারেন। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগের মিনিটে সাফল্য পায় বাংলাদেশ। রাইট উইং আরিফা আক্তারের লং বলে হেডে গোল করেন সুরভী, ১-০তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আক্রমণে সফল বাংলাদেশ। ৫৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আলপি আক্তারের দূরপাল্লার শট, টপকর্নার দিয়ে গোল আদায় করে নেন এ ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬১ মিনিটে সফলতা পায় ভুটান, রিনজিম দেমার গোলে ২-১ ব্যবধান দাঁড়ায় ম্যাচে। ৬৫ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৩-১ করেন আলপি।

বাংলাদেশ তৃতীয় গোল করার পর আর কোন ভালো আক্রমণ শানাতে পারেনি। পরের মিনিটগুলোতে দুদলের কেউই আর ভালো আক্রমণ করতে পারেনি। ৩-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে ভারত, দুইয়ে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৭আরিফাআলপিবাংলাদেশভুটানরিনজিমলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

আগস্ট ১২, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কে এই ভারতীয় ক্রিকেটার

আগস্ট ১২, ২০২৬

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT