চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সরিয়ে আবারও শীর্ষে নেপাল

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সরিয়ে আবারও শীর্ষে উঠেছে নেপাল। শনিবার ভুটানের বিপক্ষে ৮-০ গোলের বড় জয়ে গোল ব্যবধানে শীর্ষে উঠে নেপালের মেয়েরা। তবে বাংলাদেশের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে দলটি। সন্ধ্যা ৭ টায় শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। 

আসরের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি খেলে ফেলেছে নেপাল। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাহাড়ি কন্যারা। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা, একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। চারটিতে জিতে ১২ পয়েন্ট দলটির।

অন্যদিকে, এক ম্যাচ কম খেলে বাংলাদেশের পয়েন্টও ১২। তবে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে নেপাল। পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি। অন্যদিকে বাংলাদেশ চার ম্যাচে প্রতিপক্ষকে দিয়েছে ১৯ গোল, আফঈদা খন্দকারের হজম করেছে ৪টি।

দিনের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে এ দলকে ৯ গোল দেয়ার সুখস্মৃতি আছে লাল-সবুজের প্রতিনিধিদের। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে জিততে পারলে শিরোপার সমীকরণ অনেকটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য।

শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। অন্যদিকে, ম্যাচ ড্র করলেও শিরোপা বাংলাদেশের। তবে সাগরিকা-শান্তিরা হেরে গেলে ম্যাচের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে পয়েন্ট, মুখোমুখি লড়াই, গোল ব্যবধান, কার্ড ও অন্যান্য বিষয়গুলোর হিসেব করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি সেবা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

মে ৭, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক নজরুল ইসলামের বিদেশ ভ্রমণে বাধা প্রত্যাহার

মে ৭, ২০২৬
তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT