চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের ম্যাচের জন্য ‘ভালো’ খেলতে প্রস্তুত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বয়সী ক্রীড়াবিদরা যোগব্যায়াম অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়দের বেশ ঝামেলা পোহাতে হয়েছে। বৃষ্টিতে কাদাযুক্ত মাঠে প্রথম অংশ খেলার পর নতুন সিদ্ধান্ত, এরপর মাঠ বদল করে বাকি অংশ খেলতে হয়েছে। বাংলাদেশ বড় ব্যবধানে জিতে শিরোপার কাছাকাছি গেলেও এখনও জয়ের ক্ষুধা রয়েছে দলটির। এজন্য পরের ম্যাচেও ভালো খেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের মেয়েরা। 

তিন ম্যাচ জিতে অন্যদের চেয়ে বাংলাদেশের অবস্থা বেশ ভালো। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে পরের ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আফঈদা খন্দকারের দল।

ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘গতকালের ম্যাচটা আমাদের একটু কঠিন ছিল। প্রথম হাফ এক মাঠে খেলা হওয়ার পর সেকেন্ড হাফ অন্য মাঠে হয়েছে। এর মধ্যে অনেক সময় আমরা বসেছিলাম, সেটা একটু কঠিন ছিল। তারপর আমরা মাঠে জিতে আসছি।’

‘আজকে আমরা রিকোভারি সেশন করছি। কোচ আমাদের সাথে বসবেন এবং কথা বলবেন। গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো ধরিয়ে দিবে। সামনের ম্যাচে আমরা কি কি করব সেগুলো দেখিয়ে দিবেন। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত। কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি, মাঠ পরিবর্তন হলেও সেখানে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচ ইনশাআল্লাহ আরও ভালো খেলব।’

বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদানেপালবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT