চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে বাহরাইন পরীক্ষায় নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা অনুশীলনে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন।

বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের মূল উদ্দেশ ছিল এশিয়ান কাপ বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতি নেয়া। সেখানে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচ দিয়ে দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু।

বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে সোমবার রাতে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লড়াই। আগামী শুক্রবার হবে দ্বিতীয় ম্যাচ।

বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে আশাবাদী দল। যদিও বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে তাদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু-তানিনরা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ডিফেন্ডার রিমন হোসেন বলেছেন, ‘আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও, এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’

চোটের কারণে ম্যাচে আবাহনীর শেখ মোরসালিনকে পাচ্ছেন না কোচ সাইফুল বারী। বলেছেন, ‘মোরসালিন সম্ভবত খেলবে না। ওর সামান্য চোট ছিল, আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে চোট পান।’

বাংলাদেশ দলের নজর এশিয়ান কাপ বাছাইয়ে। মূল টুর্নামেন্ট সৌদি আরবে। আগামী মাসে ভিয়েতনামের মাটিতে গড়াবে বাছাইপর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে টিটুর দল। বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি এশিয়ান কাপ বাছাইবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-২৩বাহরাইনমোরসালিনলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT