ফুটবল

বাংলাদেশের যুব দলে খেলা আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া জার্সিতে

বাংলাদেশ যুব দলের খেলোয়াড় আরহাম অস্ট্রেলিয়া জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যুব দলের খেলোয়াড় আরহাম অস্ট্রেলিয়া জার্সিতে ফুটবল খেলছেন, অনুশীলনরত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গতবছর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল আরহাম ইসলামের। কম্বোডিয়ার বিপক্ষে অভিষেকে হারের পর খেলেন আরও তিন ম্যাচ। প্রবাসী ১৭ বর্ষী উইঙ্গার এবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে।

ডিসেম্বরের মাঝামাঝিতে জাপানে হতে চলা ত্রিদেশীয় সিরিজ এসবিএস কাপের জন্য অজিরা ২০ সদস্যের দলে রেখেছে আরহামকে। সিরিজে খেলবে স্পেন অনূর্ধ্ব-২০ দলও। জাপানের জাতীয় অনূর্ধ্ব-২০ দলের পাশাপাশি দেশটির ক্লাব দলের বিপক্ষেও এক ম্যাচ খেলবে আরহামদের দল।

সম্প্রতি ফিফা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলেছে অস্ট্রেলিয়া। তারপর নতুনভাবে গড়ে ওঠার লক্ষ্যে জাপানে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। ২০ জনের স্কোয়াডে ১৩ জনই অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা প্রবাসী বাংলাদেশি আরহাম তাদের একজন।

বাংলাদেশের হয়ে কম্বোডিয়ার বিপক্ষে ভালো করলেও গত একবছরে লাল-সবুজদের কোন বয়সভিত্তিক দলে দেখা যায়নি আরহামকে। মাঝে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ ফুটবল দল টুর্নামেন্ট খেলেছে।

একবছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান আরহাম। মেলবোর্ন থেকে খানিকটা দূরে তার বেড়ে ওঠা। স্কুল, পড়াশোনার মধ্যেই ফুটবল খেলাটা আপন করে নিয়েছেন।

বিষয়:অস্ট্রেলিয়া আরহাম জাপান বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…