ক্রিকেট

টি-টুয়েন্টি ও ওয়ানডেতে যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী অক্টোবরে বাংলাদেশকে সাদা বলের সিরিজে আতিথ্য দেবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা সিরিজটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সিরিজ দুটির জন্য দল দিয়েছে আফগানিস্তান।

আগামী ২ অক্টোবর টি-টুয়েন্টি দিয়ে সিরিজ গড়াবে মাঠে। ৩ ও ৫ অক্টোবর সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে দুদল। ৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১১ ও ১৪ অক্টোবর খেলবে একদিনের বাকি দুটি ম্যাচ।

আফগানিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখেল, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।
রিজার্ভ: রহমত শাহ ও আল্লা মোহাম্মদ গজনাফর

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, নাঙ্গোলিয়া খারোতে, রশিদ খান, আল্লা মোহাম্মদ গজনাফর, সালিম সাফি, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।
রিজার্ভ: বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।

বিষয়:আফগানিস্তান আরব আমিরাত বাংলাদেশ রশিদ হাশমতউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…