ফুটবল

যাদের নিয়ে শুরুর একাদশ সাজিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খানিক পর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে নামবে বাংলাদেশ। বিকেল ৫টায় মাঠে গড়াবে প্রীতি ফুটবল ম্যাচটি। জানানো হয়েছে লাল-সবুজের দলের শুরুর একাদশ।

চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা আনিসুর রহমান জিকো পোস্টের সামনে বিশ্বস্তপ্রহরী হয়ে দায়িত্ব সামলাবেন।

আগামী ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে কিংস অ্যারেনায় আরেকটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। ওই ম্যাচটি ফিফা টায়ারের অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: ইসা ফয়সাল, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী।
মিডফিল্ডার: মোহাম্মাদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মাদ সোহেল রানা।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন।

বিষয়:আফগানিস্তান একাদশ কিংস অ্যারেনা ফিফা বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…