চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ জিতে বোলারদের বন্দনায় শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে, শান্তর বোলারদের প্রশংসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ, হারলে পড়তে হবে নানা সমীকরণে। এমন ম্যাচে ব্যাটাররা কাজটা ঠিকঠাক করতে পারেননি। আগে ব্যাট করে অল্প রান অলআউট হয় দল। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে হয়েছে টিম টাইগার্সকে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বোলাররা। ম্যাচ শেষে তাদের কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২১ রানে নেপালের বিপক্ষে জিতে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করার পর বোলারদের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘এই রাউন্ডে যেভাবে আমরা খেলেছি, তাতে আমরা খুশি। বোলারদের বলেছিলাম, যদি আমরা আগে উইকেট নিতে পারি তাহলে এই সংগ্রহ ঠেকানো সম্ভব। এটাই আমি বোলারদের বলেছিলাম এবং তারা মাঠে খুব ভালো করেছে।’

‘বোলিং আক্রমণে আমাদের সবই আছে। গত দুই-তিন বছর সব পেসার কঠোর পরিশ্রম করেছে। এই সংস্করণে বোলিং ইউনিট বেশ গুরুত্বপূর্ণ এবং আশা করছি তারা এই ফর্ম ধরে রাখতে পারবে। তিন জয় নিয়ে সুপার এইট, মোমেন্টাম বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে লাল-সবুজের দল সংগ্রহ করতে পারে মাত্র ১০৬ রান। তবে বোলিংয়ে এসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তানজিম হাসান সাকিব। ৭ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

এবার পালা সুপার এইটে জায়ান্ট প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার। এ লড়াইয়ে প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাল২৪বাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT