চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার খেলোয়াড়রা আতঙ্কিত ছিল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা প্রীতি ম্যাচ দিয়ে নয় মাস পর মাঠে ফিরেছে বাংলাদেশ নারী দল। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরে মালয়েশিয়াকে ৬-০তে গুঁড়িয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পই রাঙিয়েছে লাল-সবুজের মেয়েরা।

প্রস্তুতি সন্তোষজনক হলেও ম্যাচ খেলার ভেতর না থাকার অভাব এবং র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে সামনে নামা মোটেও সহজ ছিল না। মাঠের পারফরম্যান্স দেখে অবশ্য এসব ঘাটতি রয়েছে তা বোঝাই যায়নি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বড় হারের কারণ হিসেবে প্রস্তুতির অভাবকেই দায়ী করলেন মালয়েশিয়া কোচ জ্যাকব এমজে জোসেফ। একইসঙ্গে জানালেন তার দলের খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে পড়েছিল।

‘আজ আমার রক্ষণ টোটালি গন (একদম শেষ)। অধিকাংশ খেলোয়াড় প্রথমবার এত বড় মাঠে এত দর্শকের সামনে খেলেছে, তাই তারা আতঙ্কিত ছিল কিছুটা। আশা করছি পরের ম্যাচে রিকভার করতে পারব। এই ধরনের ম্যাচে আরও ভালো করতে হবে। মাঠ অনেক শক্ত, আমি ভিন্ন মাঠে অনুশীলন করিয়েছি।’

‘মাত্র আট দিন আগে অনুশীলন শুরু করেছি। বাংলাদেশ দলের বেশ ভালো প্রস্তুতি দেখেছি। এখানে এসেছি আমার দলের মেয়েদের পরীক্ষা করতে, যেহেতু মাত্র ৮দিন আগে অনুশীলন শুরু করেছি সেহেতু আমি বেশি কিছু করতে পারব না।’

‘এএফএফ-এর টুর্নামেন্টের জন্য এই দুটি ম্যাচ খেলতে এসেছি। আমার দলের অধিকাংশই প্রস্তুত নয়, তাই এই চার-পাঁচ দিনে তাদের ফিটনেস দেখছি।’

Reneta

পাঁচ বছর আগে যে বাংলাদেশ ২-১ গোলে হেরেছিল, সময়ের ব্যবধানে তারা অনেক এগিয়েছে, সেটি মানতে দ্বিধা করেননি জোসেফ।

‘বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো ছিল। এর আগে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখেছিলাম। বাংলাদেশ খুব ভালো দল। ২০১৭ সালে আমরা তাদেরকে হারিয়েছিলাম, কিন্তু মাঝে পেরিয়ে গেছে ৫ বছর। এখন ভিন্ন অবস্থা তৈরি হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোসেফফিফা ফ্রেন্ডলি ম্যাচবাফুফেবাংলাদেশবাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT