চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মোস্তাফিজ-মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চার বছর পর অ্যান্টিগায় আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে সাকিব আল হাসানের দল। লাল-সবুজ একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই। মুশফিকুর রহিম ছুটিতে থাকায় খেলছেন নুরুল হাসান সোহান। টেস্ট খেলা-না খেলা নিয়ে বিস্তর আলোচনার জন্ম দেয়া মোস্তাফিজ থাকছেন পেস আক্রমণে।

ক্যারিবিয়ান ডেরায় পেসবান্ধব উইকেটে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। ফিজের সাথে আছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্বাগতিকরা হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা কেমার রোচকে খেলাচ্ছে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল লোগোতে আছে স্বপ্নের পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক উপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতির ছবি স্থান পেয়েছে। বিশ্বে সেতুটির পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে চলতি সিরিজের নামও করা হয়েছে সেতুর নামে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনের, রেমন রেইফার, জার্মেইন ব্লেকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সেলেস ও গুডাকেশ মোটিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাএনামুলতামিমমিরাজরোচলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT