বাংলা নববর্ষ: দিনভর চ্যানেল আইয়ে যতো আয়োজন

বাংলা নববর্ষের দিনভর চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাঙালির দুয়ারে কড়া নাড়ছে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। মহামারী করোনার কারণে মাঝখানে দুই বছর মহাসংকটে থাকলেও গত বছর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে পৃথিবী। স্থবিরতা কাটিয়ে প্রাণ পেয়েছে বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান। এবারও হচ্ছে না ব্যতিক্রম।
বাঙালির এই বিশেষ দিনে টেলিভিশনগুলোও প্রচার করবে বিচিত্র সব অনুষ্ঠান। সুস্থ বিনোদন দিতে নিয়মিত দারুণ সব অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। পহেলা বৈশাখ উপলক্ষ্যেও হচ্ছে না ব্যতিক্রম। সেই সঙ্গে যোগ হচ্ছে বিশেষ আয়োজন।
বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করে নিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটে থাকছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। যেখানে থাকছে ড. রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা এবং হাজারও কণ্ঠে বর্ষ বরণের বিশেষ পরিবেশনা।
এর পর সকাল সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। এ পর্বে অংশ নিয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
দুপুর ২টা ৫ মিনিটে প্রচার হবে ৪০ বছরের ঐতিহ্যবাহী ঋষিজ শিল্পী গোষ্ঠীর বর্ষবরণের বিশেষ আয়োজন। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে আজম খানের রচনা এবং মৃত্যঞ্জয় সরদার উচ্ছাসের পরিচালনায় সজল এবং শেহতাজ জুটির বিশেষ টেলিফিল্ম ‘এক চিলতে রোদ্দুর’।





