চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক সেমিনারে বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক মিল্টন বিশ্বাস

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৪:৫৮ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৪
শিক্ষা
A A

ভারতের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং প্রবহমান বাংলাচর্চার আয়োজনে অনুষ্ঠিতব্য পৃথক দু’টি আন্তর্জাতিক সেমিনারে বিশেষ বক্তা ও সভাপতিত্ব করার আমন্ত্রণ পেয়েছেন বঙ্গবন্ধু গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস।

আগামীকাল বুধবার ৩ এপ্রিল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে ‘ভারতীয় সংস্কৃতি: অতীত ও বর্তমান’ নিয়ে আন্তর্জাতিক আলোচনাচক্র এবং ৫ এপ্রিল শুক্রবার দমদম মতিঝিল কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে প্রবহমান বাংলাচর্চার আরেকটি আন্তর্জাতিক আলোচনাচক্রে যোগ দেবেন তিনি।

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য আলোচনাচক্রটিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ‘ভারতীয় সংস্কৃতির অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করবেন। উক্ত আলোচনাচক্রটিতে অধ্যাপক মিল্টন বিশ্বাসও আলোচনার আমন্ত্রণ পেয়েছেন।

প্রবহমান বাংলাচর্চার আয়োজনে অন্য আরেকটি আন্তর্জাতিক সেমিনারের শিরোনাম ‘শতবর্ষের আলোকে কল্লোল ও সমকালের বাংলা সাময়িক পত্র-পত্রিকা’। উক্ত আলোচনাচক্রে একজন বিশেষজ্ঞ বক্তা এবং শেষ বিদ্যায়তনিক অধিবেশনের একজন সভাপতি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ডক্টর মিল্টন বিশ্বাস।

ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রবহমান বাংলাচর্চা’ যা বাংলা ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি আলোচনাচক্রে ডক্টর মিল্টন বিশ্বাসের সভাপতিত্ব যেমন বাংলাদেশের গৌরবকে আরও মহিমান্বিত করবে, তেমনি বাংলা ভাষার আলোচনাচক্রটি আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, এর আগে ডক্টর মিল্টন বিশ্বাস মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত বর্ষ, চলচ্চিত্রকার মৃণাল সেনের শতবর্ষ এবং কথাসাহিত্যিক সমরেশ বসুর শতবর্ষ উপলক্ষে বিশ্বভারতীর বাংলা বিভাগ আয়োজিত আন্তর্জাতিক আলোচনা চক্রে চলতি বছরের ১৪ ও ১৫ মার্চ বিশেষ অতিথি (বক্তা) হিসেবে উপস্থিত ছিলেন। ১৩ মার্চ অপর একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি সুশীল কর কলেজে বক্তব্য প্রদান করেন।

Reneta

অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস একাধারে লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধু গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক এবং ইক্যুমেনিকাল খ্রিস্টান ট্রাস্ট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক মিল্টন বিশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে জ্বালানি তেল নিতে ‘ফুয়েল পাস’, যেভাবে করবেন আবেদন

এপ্রিল ৯, ২০২৬

পাটজাত পণ্যের উৎপাদন-রপ্তানি বৃদ্ধিতে রয়েছে পরিকল্পনা: পাটমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

এপ্রিল ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT