চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সিরিজটিকে দাউদ ইব্রাহিমের জীবনী বলা হচ্ছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ওয়েব সিরিজ ‘বোম্বাই মেরি জান’। অবশেষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হলো ওয়েব সিরিজটি।

মনে করা হচ্ছে, মুম্বাইয়ের হাজি আলি এবং দাউদ ইব্রাহিমের লড়াইকে ঘিরেই এই নির্মিত হয়েছে ‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজটি। যদিও এটিকে দাউদ ইব্রাহিমের জীবনী বলতে নারাজ নির্মাতা সুজাত সওদাগর। তাদের দাবি,  তারা সৎ পুলিশ অফিসার বাবার অশান্ত ও অসৎ ছেলের গল্পের মধ্যেই সীমাবন্ধ রেখেছেন ওয়েব সিরিজটির গল্প।

তবে সিরিজটি স্ট্রিমিং হওয়ার পর এটাকে দাউদ ইব্রাহিমের জীবনী নির্ভর বলেই উল্লেখ করেছে ভারতের বেশকিছু সংবাদমাধ্যম। এ বিষয়ে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন নির্মাতা।

জানা গেছে, ‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রেনসিল ডিসিলভা এবং পরিচালনা করেছেন সুজাত সওদাগর। কেকে মেনন, অবিনাশ তিওয়ারি, কৃতিকা কামরা ও নিবেদিতা ভট্টাচার্যের মত অভিনেতারা রয়েছেন এই ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অর্থাৎ সৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন কেকে মেনন। যিনি ছেলের দারিদ্র আর কঠোর সংগ্রামের জীবন ছেড়ে এক অপরাধী হয়ে ওঠার সাক্ষী।

এর আগে ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে কেকে মেনন জানিয়েছিলেন, তার চরিত্রের নাম ইসমাইল কাদরি। চরিত্রটি খুবই জটিল। প্রচুর শেড রয়েছে। তিনি আরো জানান, তিনি একজন সৎ বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বাবা হিসেবে সফল হয়ে ওঠার চেষ্টা করেছেন। তবে তিনি সততার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবারকে বাঁচনোর চেষ্টা করেন। হার না মানা লড়াইয়ে সামিল তিনি, প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি যখন শহরের সিন্ডিকেট রাজ ভাঙতে জীবন বিপন্ন করে লড়াই করছেন, ঠিক তখন তারই ছেলে গ্যাংস্টার হওয়ার লড়াইয়ে সামিল হয়েছে।

Reneta

অন্যদিকে অবিনাশ তিওয়ারি বলেছেন, তিনি স্ক্রিপ্ট পড়েই রাজি হয়ে গিয়েছিলেন কাদরির চরিত্রে অভিনয় করতে। ভিলেনের চরিত্র হলেও এই চরিত্রে অনেক শেড রয়েছে যা নতুন অভিনেতার পক্ষে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জের। তিনি আরও বলেন রেনসিলের চিত্রনাট্যের জন্যই এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি।

এস হুসেন জাইদির ‘ডংরি টু দুবাই: সিক্স ডিকেডস অফ দ্য মুম্বাই মাফিয়া’-এর উপর ভিত্তি করে ১০ পর্বে নির্মিত এই ওয়েব সিরিজটি এখন দর্শক মন্ডলেও ব্যাপক প্রসংশা পাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবিনাশ তিওয়ারিদাউদ ইব্রাহিমফারহান আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT