চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

‘ডন ৩’ ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা টালবাহানা চলছে। এবার এই বিতর্কে নতুন মোড়। শোনা যাচ্ছে, রণবীর সিং প্রযোজক-পরিচালক ফারহান আখতার ও প্রযোজক রীতেশ সিধওয়ানির সঙ্গে বিরোধ মেটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেতা।

‘ডন ৩’ থেকে তার সরে দাঁড়ানোকে ঘিরেই এই সমস্যার সূত্রপাত। প্রাথমিকভাবে বিষয়টি বেশ জটিল আকার নেয়। দুই পক্ষের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। এমনকি প্রযোজনা সংস্থার তরফে ক্ষতিপূরণ হিসেবেও বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলে জানা যায়।

তবে সূত্রের খবর, এই অচলাবস্থা কাটাতে নিজেই উদ্যোগী হয়েছেন রণবীর। তিনি নাকি ছবির জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে রাজি হয়েছেন। শুধু তাই নয়, নিজের আগামী ছবির অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাবও রেখেছেন বলে খবর।

ফলে এই সমঝোতার চেষ্টা এই দ্বন্দ্বের অবসান ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। রণবীর ছাড়াই ছবির পরিকল্পনা এগোতে পারে বলে জল্পনা চলছে।

এই বিতর্কের জেরে ছবির কাজও দীর্ঘদিন আটকে ছিল। মাঝেমধ্যে অন্য অভিনেতাদের নামও সামনে এসেছিল। যদিও সেসব গুঞ্জন পরে বাতিল হয়ে যায়।

সব মিলিয়ে, পরিস্থিতি এখন অনেকটাই সমাধানের দিকে এগোচ্ছে। এটাই ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। তবে শেষ পর্যন্ত ‘ডন ৩’ কোন পথে আগায়, সেটাই এখন দেখার বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ডন ৩’ডনডন থ্রিপ্রযোজক-পরিচালকফারহান আখতারবলিউডরণবীর সিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেকের রাঙানো প্রত্যাবর্তনে অজিদের সামনে বাংলাদেশের ২৮৪

জুন ৯, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন প্রস্তুতি ম্যাচে নামবেন মেসি

জুন ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ৯, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

জুন ৯, ২০২৬

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT