কবে আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’?

তিনজন যুবক বন্ধু একটি উৎসব বা পার্টিতে মজা করছে, একজন পানীয় পান করছেন, আনন্দিত মুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বলিউডের অন্যতম জনপ্রিয় ও কাল্ট-ক্লাসিক ফ্রেন্ডশিপ ড্রামা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটির মুক্তির পর কেটে গেল ১৫ বছর। কিন্তু দর্শকদের কাছে এই সিনেমার জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র কমেনি।
তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব এবং জীবনকে নতুনভাবে ভাবতে শেখার গল্পটি জয় করেছিল দর্শকের মন। বক্স অফিসেও সিনেমাটি সুপারহিট হয়। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে এর আবেদন আরো বাড়তে থাকে।
অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল আসতে পারে। এবার নির্মাতা জোয়া নিজেই সে খবরে সিলমোহর দিলেন।
মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হলিউড রিপোর্টারকে জোয়া বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার।
দীর্ঘদিন পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে তারা একত্রে হাজির হন। তাদের দেখে দর্শকও বিপুল উচ্ছ্বসিত হয়। অনেকেই ভেবে নিয়েছিল, এটা বুঝি ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক! যদিও পরে নির্মাতাকে নাকি অনেকেই নেতিবাচক বার্তা পাঠিয়েছেন।
নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও আপাতত জোয়া এটুকু জানালেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’র গল্প নিয়ে কাজ করছেন। তাই ভক্তরা আশাবাদী হতেই পারেন, অচিরেই কোনো সুখবর আসতে পারে।






