চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘদিন ধরেই ‘ডন ৩’ নিয়ে মতবিরোধ চলছে পরিচালক-প্রযোজক ফারহান আখতার এবং অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে। রণবীর এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার পরেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন ফারহান। এবার তিনি বিষয়টি নিয়ে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই)-র কাছে গিয়েছেন।

সোমবার এই বিষয়টি নিয়ে এফডব্লিউআইসিই একটি সাংবাদিক বৈঠক করতে চলেছে। জানা গেছে, সেখানেই এই ছবির ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। এফডব্লিউআইসিই-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই ছবি নিয়ে একটি অভিযোগ জমা পড়ে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’ (আইএফটিডিএ)-র মাধ্যমে, যার সদস্য ফারহান।

এফডব্লিউআইসিই জানিয়েছে যে, তারা অভিযোগ ও পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। সেই সিদ্ধান্তই সোমবার বিকাল ৪টা নাগাদ সাংবাদিক বৈঠকে জানানো হবে।

২০২৫ সালের ডিসেম্বর মাসে হঠাৎই রণবীর ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ান। তখনই প্রথম রণবীর ও ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর প্রযোজক ফারহান ও রিতেশ সিধওয়ানির মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। ফারহান পরিচালিত ‘ডন’ ও ‘ডন ২’-এর বিপুল সাফল্যের পরে এই ছবিতে শাহরুখ খানের পরিবর্তে রণবীরকে দেখা যাবে বলে ঘোষণা করা হয়েছিল

কিন্তু ‘ধুরন্ধর’ ছবির অসাধারণ সাফল্যের পরেই রণবীর এই ছবি থেকে সরে দাঁড়ান বলে জানা যায়। শোনা যায়, তিনি নাকি চিত্রনাট্যে পরিবর্তন করতে চেয়েছিলেন, যা নির্মাতাদের পছন্দ হয়নি। সেই সময়ে এও শোনা যায় যে, ফারহান নাকি রণবীরকে বাদ দিয়ে হৃতিক রোশনকে নেওয়ার কথা ভেবেছিলেন। যদিও পরে মত বদলান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ডন ৩’ফারহান আখতারবিতর্করণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT