চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাত থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
বিনোদন
A A

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না’ এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের ধারাবাহিকতায় বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে তুমুল আগ্রহের কারণে এই সিরিয়ালটির ৫ম সিজন আসছে।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (১ জুন) বিকেলে গুলশানের একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।

কাজল আরেফিন অমির ভাষ্য, দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।

নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে। পরিচালক অমিসহ ছিলেন মুশফিকুর রহমান (বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক) প্রমুখ।

বঙ্গের মুশফিকুর রহমান বলেন, বঙ্গ অ্যাপ থেকে সিজন ৫ আসবে এতে আমরা আনন্দিত। নতুন এপিসোড অন্য রকম স্ট্যান্ডার্ডে যাচ্ছে। আমরা মনে করি, দর্শক একসাথে আট পর্ব দেখলে মজা পাবে। কারণ, পূর্বের সিজনগুলো দেখে প্রতি এপিসোডে অল্প দেখছি। এবার একসঙ্গে আট পর্ব আসায় দর্শকদের সাথে বেশি জ্যাস্টিস হবে। অমিকে ধন্যবাদ বঙ্গকে সিজন ৫-এ সাথে রাখার জন্য।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ কখন, কীভাবে দেখা যাবে?

Reneta

ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।

জুলাইয়ে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে ফ্রি-তে দেখা যেত। কিন্তু সিজন ৫ কেন ওটিটি-তে সাবস্ক্রাইব করে দেখতে হবে?

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, এর আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ অনেক বড় একটি সিরিজ। এটি সিনেম্যাটিক অ্যাপ্রোচে বানাতে গিয়ে ব্যয়বহুল হয়ে যায়, যেটা বহন করা বেশ কঠিন। দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্রিত করে নিজে প্রযোজনা করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি। ওটিটিতে দর্শক প্রতিমাসে পে করে ৮ এপিসোড উপভোগ করতে পারবে। যিনি ওটিটিতে দেখতে চাইবে না, তিনি ইউটিউবে দেখবে। যার কাছে ইউটিউব অপশন নাই, তিনি টিভিতে দেখতে পারবেন। ওটিটির জন্য কোনো এক্সটেন্ডেড ভার্সন থাকবে না। তিন মাধ্যমে তিন সময়ে একই এপিসোড দেখা যাবে।

কাজল আরেফিন বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক প্ল্যাটফর্মে আমার দর্শক রয়েছে। যারা আমার কাজগুলো দেখে সবসময় বিনোদিত হয়, আমাকে সাপোর্ট দেয়। আমি তাদের সম্মান জানাই। তাদের ভালোবাসার কারণেই আমি সব মাধ্যমে থাকতে চেয়েছি।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের রাতওটিটিকাজল আরেফিন অমিচ্যানেল আইটিভিবঙ্গব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসিজন-৫
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT