বাংলাদেশ

চ্যানেল আইয়ের ১ কোটি ফলোয়ারের মাইলফলক অর্জন

চ্যানেল আইয়ের ১ কোটি ফলোয়ারের মাইলফলক অর্জন

ছবি: চ্যানেল আই।

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর অফিশিয়াল ফেসবুক পেইজ ১ কোটি (১০ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক অর্জন করেছে।

বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদনমূলক কনটেন্ট এবং ‘হৃদয়ে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে দর্শক ও নেটিজেনদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

ছবি: চ্যানেল আই।

ফেসবুক পেজের এই অনন্য অর্জনে চ্যানেল আই কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশ-বিদেশের কোটি দর্শক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই মাইলফলক চ্যানেল আই-এর ডিজিটাল প্ল্যাটফর্মের শক্তিশালী অবস্থান এবং দর্শকদের আস্থার এক অনন্য প্রতিফলন।

বিষয়:১ কোটি ফলয়ার চ্যানেল আই মাইলফলক অর্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…