বাংলাদেশ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসআরএফের শুভেচ্ছা

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসআরএফের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এসআরএফের সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।

ছবি: সংগৃহীত

বিবৃতিতে তারা বলেন, চ্যানেল আই মুক্ত ও স্বাধীন সংবাদচর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

বিষয়:এসআরএফ চ্যানেল আই প্রতিষ্ঠাবার্ষিকী বেসরকারি টেলিভিশন শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…