চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা

ছবি: চ্যানেল আই।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ১ অক্টোবর ২৮ বছরে পদার্পণ করেছে। চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিআরইউ সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে চ্যানেল আই পরিবারকে এ শুভেচ্ছা জানানো হয়।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, চ্যানেল আই মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






