জনপদ

আখক্ষেত থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জনসমাগমের মাঝে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আখক্ষেতের পাশে জনসমাগমের মধ্যে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামের একজন অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে।

জানা গেছে, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হবার পর রাতে আর বাড়ি ফেরেননি দিলীপ চন্দ্র। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি আখক্ষেতে তার মরদেহ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, এই বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

বিষয়:অটোরিকশা মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…