অন্যান্য খেলা

নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন

বাংলাদেশের টেনিস তারকা নাদিয়া শারিফ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদিয়া শারিফ টেনিসের চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লসিত, আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় বিজয়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। ২৯ বর্ষী কিসের এটি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বয়সী নারী হিসেবে কোনো মেজর শিরোপা জিতলেন কিস।

রড লেভার অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়ায় মেয়েদের একক ফাইনাল। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াই শেষে বেলারুশ তারকা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কিস।

২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন কিস। সেবার স্লোয়ান স্টিফেনসের কাছে হেরে গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন ভেঙেছিল তার। ঘরের মাঠে স্বদেশি স্লোন স্টিভেন্সের কাছে হেরে গিয়েছিলেন কিস।

বিষয়:অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ওপেন টেনিস সাবালেঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…