ডোনাল্ড-সল্ট ঝড়ে দ্বিতীয় ম্যাচে অজিদের উড়িয়ে দিল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে ইংলিশরা। অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট ঝড়ে ৮ উইকেটে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়েছে হ্যারি ব্রুকের দল।
কারারা ওভালে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৮৪ রান করে। জবাবে নেমে ১৩.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
আগে ব্যাটে নামা অজিদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিখিল চৌধুরী। ৩৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কার মার। ২৫ বলে ৩৯ রান করেন জোয়েল ডেভিস। ১৩ বলে ২৭ রান করেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।
ইংলিশ বোলারদের হয়ে হেনরি ক্রোকোম্বে ও স্যাম কারেন দুটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তোলেন সল্ট ও ডোনাল্ড। উদ্বোধনীতে ৬১ বলে ১৫১ রানের জুটি গড়েন দুজনে। ৪ চার ও ৯ ছক্কায় ৩২ বলে ৮৫ রানে ডোনাল্ড আউট হলে জুটি ভাঙে। এরপর ৫ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৫৮ রান করে আউট হন সল্ট। পরে হ্যারি ব্রুকের ১০ রান এবং টম ব্যান্টনের ১ চার ও ৩ ছক্কায় ৮ বলে ২৬ রানের ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা।
অজি বোলারদের মধ্যে রিলি মেরিডিথ ও বেন ডারউইশ একটি করে উইকেট নেন।






