ক্রিকেট

পোপের অ্যাশেজ শেষ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেটার মাঠে প্রস্তুত, তিনি হালকা পোশাক পরেছেন এবং মনোযোগ সহকারে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাঁধের হাড় ভেঙে যাওয়ায় অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ ব্যাটার অলি পোপ। দ্রুতই ২৫ বর্ষী ক্রিকেটারের কাঁধে অস্ত্রোপচার হবে।

এর আগেও দুইবার কাঁধের ইনজুরিতে পড়েছিলেন পোপ। সোমবার লন্ডনে তার আঘাতের স্থানে স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, তার কাঁধের হাড় ভেঙে নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে।

লর্ডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় বল ধরতে গিয়ে পোপ ঝাঁপিয়ে পড়েন। তৃতীয় দিনে তার চোট গুরুতর আকার ধারণ করে। ফলে ইংল্যান্ডের সহ-অধিনায়কের আর অ্যাশেজে খেলা হচ্ছে না। ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশন নিয়ে থ্রি লায়নরা তাই ঝামেলায় পড়তে যাচ্ছে।

সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে পোপের ইনজুরি। তার বদলে একাদশে আসতে পারেন ঘরোয়া ক্রিকেটে এসেক্সের হয়ে দুই সেঞ্চুরিসহ ৪৪.৬৩ গড়ে ৪৯১ রান করা ড্যান লরেন্স।

লরেন্স একাদশে না আসলে আঙুলের আঘাতের কারণে লর্ডসে খেলতে না পারা মঈন আলীকে ফিরিয়ে বাকি ব্যাটারদের পজিশন এক ধাপ করে এগিয়ে আনা হতে পারে। এক্ষেত্রে তিন নম্বর পজিশনে ফিরতে পারেন জো রুট। এ পজিশনের জন্য হ্যারি ব্রুককেও বিবেচনা করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, অ্যাশেজের বাকি অংশে পোপের অনুপস্থিতিতে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংলিশদের সহ-অধিনায়ক হতে পারেন স্টুয়ার্ট ব্রড।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ ইংল্যান্ড পোপ লর্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…