অপরাধ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ৯ বছর পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রফুল্ল ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পেশাদার ব্যক্তি, পেশাদার পোশাক পরিহিত, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল হাসান (৪০)। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। আজ শুক্রবার রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া।

সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান।

গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…