চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ ইমন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
অপরাধ
A A
শহীদ ইমন হত্যা মামলার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা পারভেজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় পল্লবীর ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গতকাল সোমবার রাত ৯:৩০টায় পল্লবী থানা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পল্লবী থানা সূত্র জানা যায়, গ্রেপ্তার পারভেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন।

সেসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

ডিসি তালেবুর জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শহীদ ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান পারভেজকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শহীদ ইমন হত্যা মামলায় গত ২০ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মিন্টু; ১৯ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত; ৫ অক্টোবর পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনি এবং ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

ট্যাগ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তারপল্লবী থানা পুলিশপারভেজ গ্রেপ্তারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশহীদ ইমন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ হাজারি এলিট ক্লাবে মুশফিক

পরবর্তী

সাবেক ভূমিমন্ত্রী আছেন লন্ডনের ‘১৪ মিলিয়ন ডলারের’ বাড়িতে

পরবর্তী
লন্ডনের ১৪ মিলিয়ন ডলারের বাড়িতে সাবেক ভূমিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ভূমিমন্ত্রী আছেন লন্ডনের ‘১৪ মিলিয়ন ডলারের’ বাড়িতে

হামাসের সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুত, নেতৃত্ব সঙ্কটে হামাস. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্ব সঙ্কটে হামাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT