চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের বিপক্ষে বড় জয় ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, নেপালের বিপক্ষে বড় জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দফায় বৃষ্টি হানা দিয়েছিল মাঠে। সবমিলিয়ে তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামার পর খেলা গড়ায় ওভার কমিয়ে। জয়ের জন্য় বৃষ্টি আইনে বেধে রান ভারত তাড়া করেছে দুই ওপেনারের জোড়া ফিফটিতে। ১০ উইকেটের বড় জয় দিয়ে এশিয়ার কাপের সুপার ফোরে কোয়ালিফাই করল ভারত। অন্যদিকে গ্রুপপর্ব থেকেই আসর শেষ করল নেপাল।

পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় ভারত। নেপালের ইনিংসের মাঝে প্রথম দফায় বৃষ্টিতে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। শেষ অবধি ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে নেমে ভারতের শুরুটাও হয় দুর্দান্ত। তবে ২.১ ওভার ব্যাটের পর ম্যাচে ফের বৃষ্টি হানা দেয়।

দ্বিতীয় দফায় বৃষ্টিতে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট থেকে ফের মাঠে গড়ায় লড়াই। সময় নষ্ট হওয়ায় ওভার কমিয়ে খেলা ২৩ ওভারে ১৪৫ রান লক্ষ্য দেয়া হয় ভারতকে। ভারত লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রোহিত শর্মার দল।

Banglabid

বৃষ্টির আগে কোনও উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করে। বৃষ্টির পর ব্যাটে নেমে দ্রুতই রান তুলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। ১৩তম ওভারের পঞ্চম বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা।

১৬তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন আরেক ওপেনার শুভমন গিল। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ২০.১ ওভারে লক্ষ্য তাড়া করে ভারত।

ছয়টি চার ও পাঁটি ছক্কায় ৫৯ বলে ৭৪ রান করেন রোহিত, আটটি চার ও একটি ছয়ের মারে ৬২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন গিল।

Reneta

এরআগে ব্যাটে নেমে দারুণভাবে পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের মোকাবেলা করেন নেপালের দুই ওপেনার। পরে দ্রুতই উইকেট হারায় তারা। শেষ অবধি আসিফ শেখের ফিফটি ও সোমপাল কামির ৪৮ রানের ইনিংসে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল।

ভারতীয় বোলারদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এছাড়া হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফএশিয়া কাপ-২০২৩কোহলিগিলজাদেজানেপালবৃষ্টিভারতরোহিতলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT