চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা আশীষ কাপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা আশীষ কাপুরের ছবি, গা darkening পটভূমিতে পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে পুনে থেকে গ্রেপ্তার হলেন ‘ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে’ খ্যাত টেলিভিশন অভিনেতা আশীষ কাপুর। সংবাদ সংস্থা এএনআই- এর খবর অনুযায়ী, অভিনেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে দিল্লির সিভিল লাইনস থানায়।

পুনের পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর অবশেষে আটক করে অভিনেতাকে। পুলিশের মতে, অভিযোগকারী মহিলার অভিযোগ অনুযায়ী গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লির একটি হাউস পার্টি চলাকালীন অভিনেতা তাকে বাথরুমের ভিতরে জোর করে লাঞ্ছিত করেন। ১১ আগস্ট অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মহিলা, যার ওপর ভিত্তি করে অভিনেতার খোঁজ শুরু করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার প্রাথমিক অভিযোগ অনুযায়ী আশীষ ছাড়াও আর বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল। যদিও পরবর্তীকালে বয়ানের বেশ কিছু অংশ পরিবর্তন করেন তিনি। প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় পুরুষের সঙ্গে মিলিত হয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন অভিনেতা। পরবর্তীকালে সেই বক্তব্য পরিবর্তিত করে শুধু আশীষের বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন অভিযোগকারী।

Banglabid

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা আরও জানিয়েছেন যে গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত কোনও ভিডিও পায়নি পুলিশ। ওই মহিলার সঙ্গে আশীষের পরিচয় ইনস্টাগ্রামে। পরবর্তীকালে এক বন্ধুর বাড়িতে হওয়া পার্টিতে ওই মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনাটি।

আশীষ ছাড়াও আশীষের এক বন্ধু, তার স্ত্রী এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযোগকারিনী। মহিলার অভিযোগ অনুযায়ী, অভিনেতা এবং তার বন্ধু তাকে ধর্ষণ করছিলেন এবং ওই মহিলা তাকে জোর করে ধরে রেখেছিলেন।

সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই দেখা গিয়েছে, আশীষ ও তাঁর বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে বাথরুমে ঢুকতে। অনেকক্ষণ তাঁদের না দেখতে পেয়ে যখন সকলে খোঁজাখুঁজি শুরু করে তখনই বাথরুম থেকে উদ্ধার করা হয় তাদের। এরপরেই উপস্থিত সকলের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় অভিনেতার। –দ্য ইকোনোমিক টাইম 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআশীষ কাপুরগ্রেপ্তারধর্ষণের অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT