ক্রিকেট

হেড-ক্যারির ব্যাটে অ্যাডিলেডে নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

অ্যাশেজে তৃতীয় টেস্টে তৃতীয় দিন শেষে

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ক্রিকেট খেলছেন অ্যাডিলেডে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যাশেজ সিরিজে প্রথম দুই টেস্টে জিতে তৃতীয়টিতেও ইংল্যান্ডকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় দিনে ৩৫৬ রানে এগিয়ে শেষ করেছে তারা। সকালে প্যাট কামিন্স-স্কট বোল্যান্ডের তোপে ২৮৬ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে নেমে ট্রেভিস হেডের সেঞ্চুরিতে লিড বাড়াচ্ছে স্বাগতিকরা।

বুধবার তৃতীয় টেস্টে প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৮৩ ওভারে ৮ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৬.৩ ওভারে ৩৭১ রানে প্রথম ইনিংসে অলআউট হয় তারা।

ব্যাটিংয়ে নেমে ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২১৩ রানে দিন শেষ করেছিল বেন স্টোকসের দল। তৃতীয় দিনে ৮৭.২ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় অতিথিরা। দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে দিন শেষ করেছে অজিরা, ৬ উইকেট হাতে রেখে লিড সাড়ে তিনশ পার করেছে তারা।

ট্রেভিস হেড ১৯৬ বলে ১৪২ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। সঙ্গ দেবেন ৯১ বলে ৫২ রান করা অ্যালেক্স ক্যারি।

এর আগে তৃতীয় দিনের শুরুতে ৪৫ রানে নামা স্টোকস আউট হন ১৯৮ বলে ৮৩ রান করে। ৩০ রানে শুরু করা আর্চার থামেন ১০৫ বলে ৫১ রানে। জশ টাং করেন ৭ রান।

অজিদের হয়ে দ্বিতীয় দিনে ২টি উইকেট নেয়া বোল্যান্ড এদিন নেন আরও একটি উইকেট এবং মিচেল স্টার্কও নেন একটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে অজি ওপেনার জ্যাক ওয়েদার্ল্ড ১ রানে আউট হয়েছেন। মার্নাস লাবুশেন ১৩ ও উসমান খাজা করেন ৪০ রান। হেড-ক্যারি পঞ্চম উইকেট জুটিতে ১৭৫ বলে ১২২ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড ট্রেভিস হেড তৃতীয় টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…