চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির এলিট প্যানেলভুক্ত সাবেক পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ (৬৬) মারা গেছেন।

বুধবার লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রউফ ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪৯টিতে তিনি মাঠে এবং বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার ছিলেন। পাশাপাশি ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টুয়েন্টি ম্যাচেও তিনি আম্পায়ারিং করেন।

২০০৪ সালে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে রউফ আম্পায়ারের দায়িত্ব পালন করেন। পরের বছর টেস্টেও তিনি সুযোগ পান। এরপর ২০০৬ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। নিরপেক্ষ আম্পায়ার যুগের আগে পাকিস্তানি আম্পায়ারদের মধ্যে তার সুনাম ছিল।

তবে ২০১৩ সালে আকস্মিকভাবে তার ক্যারিয়ার থেমে যায়। আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে মুম্বাই পুলিশ তাকে ওয়ান্টেড আসামি হিসেবে চিহ্নিত করে। সেবার আইপিএলে আম্পায়ারিং করা রউফ টুর্নামেন্ট শেষের আগেই ভারত ছেড়ে চলে যান। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারদের তালিকা থেকে আইসিসি তার নাম কেটে দেয়। একইসঙ্গে এলিট প্যানেল থেকেও বাদ পড়েন। পরে অবশ্য আইসিসি জানায় তদন্তে রউফের নাম আসার জন্য তাকে বাদ দেয়া হয়নি।

আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত আছেন। ২০১৬ সালে বিসিসিআই তাকে দুর্নীতি ও অসদাচরণের চারটি অভিযোগের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আম্পায়ারিং শুরুর আগে রউফ ছিলেন ক্রিকেটার। মিডল-অর্ডার ব্যাটার হিসেবে তিনি পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ন্যাশনাল ব্যাংক এবং রেলওয়ে দলের হয়ে ৭১টি প্রথম-শ্রেণির ম্যাচে তার গড় ২৮.৭৬।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআম্পায়ারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ছে

পরবর্তী

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ছে

গাড়ি দুর্ঘটনায় আহত ইউক্রেনের প্রেসিডেন্ট

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT