আন্তর্জাতিক

চীনের মানচিত্রে অরুনাচল: ‘কড়া প্রতিবাদ’ ভারতের

শীতল মরুভূমিতে ট্যাংক, ঠাণ্ডা আবহাওয়া, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতল মরুভূমিতে একটি ট্যাংক দেখা যাচ্ছে, যেখানে চারপাশে বরফ ও হিমশীতল পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীন গতকাল তাদের মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করেছে। সেখানে ভারতের অরুনাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানোয় ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারত। 

বিবিসি জানিয়েছে, চীনের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুনাচল প্রদেশ এবং বিতর্কিত আকসাই চিন মালভূমিকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, আমরা এই দাবিগুলো প্রত্যাখ্যান করছি কারণ এগুলোর কোন ভিত্তি নেই। তিনি বলেন, চীনের এই ধরণের পদক্ষেপ পরিস্থিতিকে সমাধানের বদলে জটিল করে তুলবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনের এই দাবিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, চীন অতীতেও এমন মানচিত্র প্রকাশ করেছে এবং অন্য দেশের ভুখণ্ডকে নিজেদের বলে দাবি করেছে। এটি তাদের একটি পুরানো অভ্যাস।

এই বিষয়ে বেইজিং এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিষয়:চীন ভারত ভূখণ্ড মানচিত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…