চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ফুটবলে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে আর্সেনালে স্মিথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের প্রিমিয়ার লিগে লিভারপুলের ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে আর্সেনাল সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে দলে টেনেছে। মেরিসাইড ক্লাবটির হয়ে ওমেন্স সুপার লিগে দারুণ খেলা ২০ বর্ষী কানাডিয়ান স্মিথকে নিতে গানারদের গুনতে হয়েছে ১ মিলিয়ন ইউরো।

আর্সেনাল নিশ্চিত করেছে, স্মিথের সাথে চারবছরের চুক্তি হয়েছে। যা মেয়েদের ক্লাব ফুটবলে ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে হয়েছে। ছাড়পত্র পেলেই আগামী মৌসুমে ক্লাবটির হয়ে ১৫ নম্বর জার্সিতে খেলবেন স্মিথ।

আর্সেনালে নাম লিখিয়ে স্মিথ বলেছেন, ‘আর্সেনালের চুক্তিটি আমার কাছে গর্বের ও সম্মানের। ইংল্যান্ডে ও ইউরোপের বড় শিরোপা জয়ের জন্য খেলা আমার স্বপ্নের। আমি উচ্ছ্বসিত আর্সেনালের হয়ে খেলার জন্য। এমিরেটস স্টেডিয়ামে ভক্তরা যে পরিবেশ তৈরি করে তা অন্যরকম, এখানে খেলার জন্য অপেক্ষায় আছি।’

স্মিথকে নিয়ে আর্সেনালের ডাচ কোচ রেনে স্লেজার বলেছেন, ‘অলিভিয়া একজন দুর্দান্ত ফুটবলার। আমরা বিশ্বাস করি তিনি দলের জন্য বেশ ভালো বয়ে আনবেন। আমরা তার মনস্তাত্ত্বিক চরিত্রকে বেশ পছন্দ করেছি। তিনি ইতিমধ্যে ইউরোপের দুই লিগে খেলেছেন। তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি, যাতে স্মিথ এখানে বেড়ে উঠতে পারেন।’

কানাডায় পেশাদার ফুটবলে স্মিথ অভিষিক্ত হন ১৫ বর্ষে। গত গ্রীষ্মে লিভারপুলে আসার পর ২৫ ম্যাচ খেলে করেন ৯ গোল। ২০১৯ সালে কানাডা জাতীয় দলে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে খেলেন প্রথম ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালট্রান্সফারপ্রিমিয়ার লিগরেকর্ডলিড স্পোর্টসলিভারপুলস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT