চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের হারের পর বিশেষ বার্তা দিলেন আর্তেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জয়ের দেখা পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতো আর্সেনাল। ঘরের মাঠে নিজেদের দর্শকদের প্রবল সমর্থনটা বাড়তি পাওয়া হলেও মাঠের খেলায় তা কাজে লাগাতে ব্যর্থ আর্তেতার দল। অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে তাদের হারে টেবিলে সবার উপরেই থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

গানারদের এমন পরাজয়ের পর খেলোয়াড়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন আর্তেতা। একটি ম্যাচে পরাজয়ের প্রভাবে যেন এবারের মৌসুমে শিরোপা জয়ের সুযোগ নষ্ট না হয়, সেই আহ্বান জানান।

ম্যানচেস্টার সিটি ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে আছে। সমান খেলায় ৭১ পয়েন্ট পেলেও গোলপার্থক্য আর্সেনাল দুইয়ে ও তৃতীয় স্থানে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনার পালে হাওয়া লাগিয়েছে অ্যাস্টন ভিলা।

নিজের শিষ্যদের উজ্জীবিত করতে ও লিগ শিরোপা জিততে বিশেষ বার্তায় আর্তেতা বলেন, ‘প্রতিপক্ষকে অভিনন্দন জানাও এবং উঠে দাঁড়াও। এখন মুহূর্তটি উঠে দাঁড়ানোর ক্ষণ গণনার। যখন আপনি চার মাস ধরে জিততে থাকবেন, তখন এটি করা খুব সহজ। উঠে দাঁড়ানোর এখনই সময়।’

‘আমাদের কাছে অন্য কোনো সমাধান নেই। আপনি যদি চ্যাম্পিয়নশিপ জিততে চান, যদি চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে চান, তাহলে সুযোগ কাজে লাগানোর মুহূর্তগুলো আপনার কাছে থাকলে উঠে দাঁড়াতে হবে। যদি এমনটা না হয়, তার মানে আপনার কাছে কোনো সমাধান নেই। গুণগত মান বজায় রাখা খুবই দরকার। এখন আমাদের জন্য এটা বড় এক পরীক্ষা।’

এমিরেটস স্টেডিয়ামে রোববার রাতের খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। শেষদিকে দুই গোল হজমে হেরে বসে আর্সেনাল। অতিথি দলের হয়ে ৮৪ ও ৮৭ মিনিটে লক্ষ্যভেদ করেন যথাক্রমে লিওন বেইলি ও অলি ওয়াটকিন্স।

Reneta

একের পর এক গোলের সুযোগ হাতছাড়া নিয়ে গানারদের কোচের ভাষ্য, ‘তিনটি কিংবা চারটি গোল হওয়া উচিৎ ছিল। যদিও এমনটা ঘটেনি। দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। আমরা প্রথমার্ধ যেভাবে নিয়ন্ত্রণ করেছি, তা বজায় রাখতে পারিনি। বাজেভাবে দুটি গোল হজম করেছি এবং হেরেছি।’

হারের পর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দ্রুত শেষ হবে কিনা, জানতে চাইলে আর্তেতা বলেন, ‘যদি একটি ফলাফল তা নির্ধারণ করে দেয় তবে আমরা যথেষ্ট শক্তিশালী নই। ব্যাপারটা খুব সহজ। আমরা সারা মৌসুমে সেরা পারফরম্যান্সের করা একটি দল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্তেতাআর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT