আদালত

গুলির পরে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিহত ইয়ামিনের ছবি ও পুলিশি অভিযান, গুলির পরে এপিসি থেকে ফেলে হত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আন্দোলনে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ১৮ মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।

এর আগে চানখারপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামী কনস্টেবল মোহাম্মদ নাসিরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সকালে ডিবি কর্তৃক গ্রেপ্তারের পর হাজির করা হয় আসামিকে।

বিষয়:ইয়ামিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…