আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জে জটিল রোগে আক্রান্ত শিশু বাচ্চা ইয়ামিনকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক মা আকুতি জানিয়েছেন। শিশুটির সুমাইয়া আক্তার সিতারার আকুতি: ‘আমার শিশু বাচ্চা ইয়ামিনকে বাঁচান’।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই গোপালগঞ্জ জেলা অফিস কার্যালয়ে এসে এ আকুতি জানান সুমাইয়া আক্তার সিতারা।।
জানা যায়, গোপালগঞ্জ জেলা শহরের আড়াইশবেড হাসপাতালের সামনে চরমানিকদাহ গ্রামের (মিয়াবাড়ী) এলাকায় সুমাইয়া আক্তার সিতারার বাড়ী। তার একমাত্র শিশু বাচ্চা ইয়ামিনের হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, ইয়ামিনকে বাঁচাতে হলে ভারতের চিকিৎসক দেবিশেঠির কাছে যেতে হবে। তাকে দেখালে হয়তো সুস্থ হতে পারে শিশুটি।

শিশু ইয়ামিনের মা বলেন, চিকিৎসার জন্য দেবিশেঠির কাছে যাওয়ার মতো সেই টাকা আমাদের নেই। শিশু ইয়ামিনকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাই।








