ক্রিকেট

সেই ইয়ামিনকে মুশফিকের উপহার

মুশফিকের উপহার হিসেবে ইয়ামিনের জন্য জার্সি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের উপহার হিসেবে ইয়ামিনের জন্য জার্সি প্রদান করছে একজন ক্রিকেটার, পাশে একজন মহিলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল শুক্রবার। যা দৃষ্টি এড়ায়নি জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। বুধবার দুপুরে বনানী মাঠে তাদের আমন্ত্রণ জানান টাইগার তারকা।

১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে মুশফিক দেন নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট।

নেটে ছোট্ট ইয়ামিনকে তার মা ঝর্না আক্তারের বোলিং করার দৃশ্য দেখে অবাক হয়েছিলেন পল্টন মাঠে উপস্থিত সকলে। স্পোর্টস ফটোগ্রাফাররা সেটি ক্যামেরাবন্দী করার পর মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে।

বিষয়:ইয়ামিন মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…