চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাশকে নায়ক হিসেবে পেলেন মন্দিরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

চ্যানেল আই সেরা নাচিয়ের মঞ্চ থেকে উঠে আসা মন্দিরা চক্রবর্তী এখন পাক্কা অভিনেত্রী! তার অভিনীত প্রথম ছবি গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে নতুন ছবি ‘নীলচক্র’তে চুক্তিবদ্ধ হলেন মন্দিরা। যেখানে তার বিপরীতে থাকছেন আরিফিন শুভ।

মন্দিরা জানান, ছোটবেলা থেকে আরিফিন শুভকে তার ভালো লাগতো। একটা সময় তার ক্রাশ ছিলেন শুভ। এবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে মন্দিরা বলেন, এ ছবির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ, তিনি আমার এক সময়ের ক্রাশ ছিলেন।

এদিকে, সময়টা দারুণ যাচ্ছে আরিফিন শুভর। গেল মাসে ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে দেশের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করছেন। দর্শকের এমন ভালোবাসায় সিক্ত হতে থাকা আরিফিন শুভ ‘নীলচক্র’ ছবিতে যুক্ত হলেন।

এ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন মিঠু খান। জানুয়ারি মাস নাগাদ ছবিটির শ্যুটিং শুরু হতে পারে, এর চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। নীলচক্র-তে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। তবে বরাবরের মতই পুরো কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই অভিনেতা। শুধু এটুকুই জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পারবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’

‘নীলচক্র’র ঘোষণা পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ ছবি আরিফিন শুভর এবং মন্দিরা চক্রবর্তী ছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভকাজল রেখাটাইগার রবিডলাদীপান্বিতা মার্টিননীলচক্রপ্রিয়ন্তী ঊর্বীফজলুর রহমান বাবুমনির আহমেদ শাকিলমন্দিরামন্দিরা চক্রবর্তীমাসুম রেজওয়ানলিড বিনোদনশাহেদ আলীশুভসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT