ফুটবল

ছয় হাজার আর্জেন্টাইন সমর্থক বিশ্বকাপে নিষিদ্ধ

আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা বিশ্বকাপের জন্য উল্লসিত ও উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা বিশ্বকাপের জন্য উল্লসিত ও উদযাপন করছে, তারা পতাকা ও দলের জার্সি পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সহিংসতা ও খাবার বিল বকেয়া রাখার মতো কাজের সঙ্গে জড়িত ৬ হাজার আর্জেন্টাইন ফুটবল সমর্থকের উপর জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কাতার বিশ্বকাপের কোনো ম্যাচে যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।

বুয়েন্স আয়ার্স সিটি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

শহরের বিচার ও নিরাপত্তা মন্ত্রী মার্সেলো ডি’অ্যালেসান্দ্রো একটি স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ‘সহিংসতা ছড়ানো লোকেরা এখানে এবং কাতারে রয়েছে। আমরা ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে চাই। সহিংসতা ছড়ানোদের স্টেডিয়ামের বাইরে রাখতে চাই।’

‘নিষিদ্ধ সমর্থকদের মধ্যে সহিংস সমর্থক, হিংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, ফুটপাতে নিষিদ্ধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং খাবারের বিল বকেয়া রাখে এমন মানুষেরা আছে।’

গত জুনে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় দেশটির গুণ্ডাদের প্রতিরোধ করার জন্য কাতারি দূতাবাসের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। যাতে সহিংসতা ছড়ানো সমর্থকরা বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকে।

স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞার ভেতরে পড়া ছয় হাজার আর্জেন্টাইনদের প্রায় তিন হাজারের সহিংসতা ছড়ানোয় স্থানীয় লিগের ম্যাচেই স্টেডিয়ামে ঢোকার অনুমতি নেই।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 নিষিদ্ধ সমর্থক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…