চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা, আরও যারা কোয়ার্টারে

অনূর্ধ্ব-২০ ফুটবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিলিতে আসরের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে আলবিসেলেস্তেদের সঙ্গে কোয়ার্টার নিশ্চিত করেছে কলম্বিয়া, নরওয়ে ও ফ্রান্স।

ম্যাচের শুরুতে দ্বিতীয় মিনিটে ডি গোরোসিতোর পাসে এ সারকো নাইজেরিয়ার জালে প্রথম বল জড়ান। এম কারিযো আর্জেন্টিনার হয়ে করেন জোড়া গোল, ২৩ মিনিটে প্রথম গোলটি করেন তিনি।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে কারিযোর আরেকটি গোল পায়, ৫৩ মিনিটে আবারও নাইজেরিয়ার জালে বল জড়ান তিনি। ৬৬ মিনিটে এম সিলভেট্টি আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন।

কলম্বিয়া ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। নরওয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে। জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে গেছে ফ্রান্স।

স্পেন ও মেক্সিকো কোয়ার্টার নিশ্চিত করেছে আগেই। এপর্যন্ত ছয় দল কোয়ার্টারে এখনও বাকি দুদলের আসা। শেষ ষোলোর বাকি দুই ম্যাচের একটিতে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইতালি। আরেকটিতে মরক্কো ও স্পেন।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে লড়তে হবে মেক্সিকোর বিপক্ষে। ১২ অক্টোবর খেলা মাঠে গড়াবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-২০ বিশ্বকাপআর্জেন্টিনাচিলিনাইজেরিয়ামেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT