চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়া ম্যাচের আগে মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১০, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারে গোধূলিলগ্নে লিওনেল মেসি। হয়তো আর কয়েক বছর ৩৭ বর্ষী মহাতারকাকে পাবে আর্জেন্টিনা। তাকে ছাড়া খেলায় অভ্যস্ত হতে হবে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শিষ্যদের মেসিকে ছাড়াই খেলতে অভ্যস্ত করছেন। অধিনায়ককে ছাড়া খেলাটা শিখেও ফেলছেন জুলিয়ান আলভারেজ-রদ্রিগো ডি পলরা, স্কালোনি জানালেন সেটাও।

বুধবার কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, মেসি থাকুক বা না থাকুক, দল এখন একইছন্দে খেলতে পারে।

‘দল এখন এমন একটা পর্যায়ে আছে, যেখানে লিও থাকলেও আমরা যেমন খেলি, না থাকলেও তেমনই খেলি। আগে মেসি না থাকলে কিছু খেলোয়াড় বদলাতে হলেও, এখন সেই প্রয়োজন আর নেই।’

‘আগে অভ্যস্ত হওয়াটা বেশি জটিল ছিল, ছন্দটা ধরে রাখতে বেশকজন খেলোয়াড় পরিবর্তন করতে হতো। কিন্তু এখন এসবের কোনো প্রয়োজন হয় না। একইভাবে খেলতে পারে, যা দলের জন্য দারুণ।’

জাতীয় দলের সবশেষ তিন ম্যাচে কেবল চিলির বিপক্ষে মাঠে নেমেছেন মেসি। সেটিও বদলি হিসেবে। তবে মেসির নামার আগেই জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। এরআগে চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ছিলেন না মেসি। তাকে ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। তারও আগে ১-০ ব্যবধানে উরুগুয়েকেও হারায় আলবিসেলেস্তেরা।

মেসি না থাকলেও যে দল ভালো খেলতে অভ্যস্ত সেটাই বুঝিয়েছেন স্কালোনি। তবে বুধবার কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি এটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ। বলেছেন, ‘প্রথম প্রশ্ন ছিল শুরু থেকে মেসি খেলবে কিনা। সে খেলবে কোন সন্দেহ নেই। আশা করি, তার এবং দলের খেলা সবাই উপভোগ করবেন।’

Reneta

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। হারের প্রতিশোধ ঘরের মাঠে নিতে চান স্কালোনি। বলেছেন, ‘তারা দারুণ দল। সঙ্গে খেলোয়াড়রাও দুর্দান্ত। খুবই স্পষ্ট যে, তারা আমাদের সমস্যায় ফেলবে। আমরা তাদের ম্যাচ বিশ্লেষণ করেছি। তাদের শক্তি কোথায় এবং আমরা কী সুবিধা নিতে চাই তা খেলোয়াড়দের দেখানো হয়েছে। একটা দারুণ ম্যাচ হতে চলেছে। বিশেষত, ম্যাচটি যেহেতু ঘরের মাঠে। তাই খেলোয়াড়দের খেলা দেখতে পারাটা আমাদের দর্শকদের জন্য দারুণ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়ামেসিলিড স্পোর্টসস্কালোন
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT