ফুটবল

অস্ত্রোপচারের সময় ১৮ বর্ষী আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

আর্জেন্টাইন ফুটবলারের ছবি, মাঠে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ফুটবলারের ছবি, মাঠে খেলতে প্রস্তুত, তার পোশাক ও পরিবেশ ফুটবল মাঠের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টিনার এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার মারা যাওয়া ১৮ বর্ষী ক্যামিলো আর্নেস্তো নুইন দ্বিতীয় বিভাগের দল স্যান টেলমোতে খেলেন। ক্লাবটি মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্যান টেলমো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের যুব ও রিজার্ভ দলের একজন খেলোয়াড় ক্যামিলো আর্নেস্তো নুইন মারা গেছেন, যার আজ অস্ত্রোপচার করা হচ্ছিল।’

‘শোকপালনের অংশ হিসেবে ক্লাব একদিন বন্ধ থাকবে। এই কঠিন সময়ে আমরা তার পরিবার, বন্ধু-বান্ধব এবং সতীর্থদের সাথে আছি এবং তাদের যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকব।’

নুইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলেছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ে ও নির্বাহী কমিটি ক্যামিলো নুইনের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’

নুইনের মৃত্যু আসলে কী কারণে হয়েছে সেটি ক্লাব এবং স্থানীয় প্রশাসনের কেউই জানায়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর, তদন্তের পর সার্বিক অবস্থা জানানো হবে নুনিনের ব্যাপারে। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব ও সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

বিষয়:আর্জেন্টিনা এএফএ তাপিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…