চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের বিপক্ষে খেলার জন্য আলোচনা চালাচ্ছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সাফের দলগুলোর মধ্যে ফুটবলে শক্তিতে কিছুটা পিছিয়ে পাকিস্তান। দেশটি ফুটবলে নিজেদের অবস্থান উন্নতিতে মরিয়া। যার অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

পাকিস্তানের গণমাধ্যমে খবর, আর্জেন্টিনার সাথে অনলাইনে আলোচনার মাধ্যমে পরিস্থিতির প্রাথমিক পর্যায়ের আছে দেশটি। পাকিস্তানের প্রীতি ম্যাচ ছাড়াও উদ্দেশ্য হল কোচিং উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিসহ ফুটবলের কৌশলগত সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা।

দেশটি কাঠামোগত উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টিনার কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি বৃহত্তর কারিগরি সহযোগিতার ব্যাপার খতিয়ে দেখবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তান দূতাবাসে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানি উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিসকো লেমি। বিবৃতিতে রাষ্ট্রদূত হাসান বলেছেন, ‘এই উদ্যোগটি সহযোগিতা জোরদার করতে এবং পাকিস্তানে ফুটবলের উন্নয়নে অবদান রাখার চমৎকার সুযোগ এনে দিয়েছে।’

সব ঠিক থাকলে, প্রস্তাবিত প্রীতি ম্যাচটি যদি চূড়ান্ত হয়, ফিফা বিশ্বকাপের পরে সেটি অনুষ্ঠিত হতে পারে। তবে উভয় ফেডারেশন যেকোনো চূড়ান্ত ঘোষণার আগে বিভিন্ন লজিস্টিক ও প্রযুক্তিগত দিক নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপাকিস্তানলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT