চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুদানের বেশি খরচ করেছেন অপু, ঈদে দ্বিতীয় সর্বোচ্চ হলে ‘লাল শাড়ি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
বিনোদন
A A

সরকারি অনুদানপ্রাপ্ত ছবির অনুদানের টাকা নিয়ে ‘নয় ছয়’ এর অভিযোগ পুরনো! তবে অপু বিশ্বাস সেটা করেননি। যে টাকা অনুদান পেয়েছেন, তার চেয়ে বেশি টাকা লগ্নী করে প্রযোজক হয়ে ‘লাল শাড়ি’ নির্মাণ করেছেন তিনি। এমনটাই জানালেন এ ছবির অভিনেতা চিত্রনায়ক সাইমন।

সেন্সর ছাড়পত্র লাভের পর ঈদে মুক্তির চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘লাল শাড়ি’র প্রযোজক অপু বিশ্বাস। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন করেন। সেখানে সাইমন সাদিক বলেন, অনুদান তো বিনিয়োগ করেছেনই, সাথে যোগ করে আরও লগ্নী করেছেন।

‘আমি নিজে আগে কাজ করে দেখেছি অনুদানের ছবি ৩০ থেকে ৫০ পারসেন্ট টাকা ব্যবহার করা হয় না। কিন্তু সরকার যে টাকা অনুদান দেন তার সঙ্গে প্রযোজকের নিজের টাকা যুক্ত করে ছবি বানানো উচিত। আমাদের দেশের সব ছবির ক্ষেত্রে এই চর্চা নেই। কিন্তু অপু বিশ্বাস করেছেন। উনি বাড়তি অর্থ লগ্নী করেছেন। এই ছবিতে যারা কাজ করেছেন সবাই পরিচিত মুখ। যাকে যেখানে দরকার তাকে সেখানেই নেওয়া নিয়েছেন প্রযোজক।’

‘লাল শাড়ি’ পরিবেশনা করছে জাহিদ হাসান অভি। তিনি জানান, ঈদে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সর্বাধিক হল পাবে। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পাবে ‘লাল শাড়ি’। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ইতোমধ্যে ২০টির মতো সিনেমা হল চূড়ান্ত হয়ে আছে। ঈদে ৩০টির মতো হল পাবে ‘লাল শাড়ি’।

‘তাঁত শিল্প’র ঐতিহ্য, উৎসব নিয়ে বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘লাল শাড়ি’। ছবিটি দেশের যে কোনো উৎসবে মুক্তির উপযুক্ত বলে জানান নির্মাতা বন্ধন। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল, সুমিত, ইমরানসহ অনেকে।

‘লাল শাড়ি’ ছবির মধ্যে দিয়ে প্রথমবার প্রযোজক হলেন অপু বিশ্বাস। অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, দেশের কৃষ্টি কালচার ও অজানা তাঁত শিল্পের প্রেক্ষাপট উঠবে এ ছবিতে। তাই এর মাধ্যমে একটি ইতিবাচক বার্তা পাবে।

Reneta

তিনি বলেন,“মুক্তির আগে একটু টেনশন কাজ করছে। কারণ ছবি রিলিজের মধ্য দিয়ে অনেক দায়িত্ব কাজ করছে। আশা করছি ঈদের সবগুলো সিনেমা ভালো হল পাবে এবং সকল দর্শক তাদের নিকটস্থ হলে গিয়ে ‘লাল শাড়ি’ দেখবেন।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসইমরানদোয়েলরাশেদ মামুন অপুলাল শাড়িলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসাইমন সাদিকসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত

মে ২৮, ২০২৬

আইস্ক্রিনে মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের গল্প অবলম্বনে ‘সারার সংসার’

মে ২৮, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মে ২৮, ২০২৬

ঢাকার কোরবানির হাটে শেষ মুহূর্তে দামে বড় পতন

মে ২৮, ২০২৬

পবিত্র ঈদুল আযহা আজ

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT