বাংলাদেশ

কাফনের কাপড় গায়ে সচিবালয়ের সামনে অনশনে শিক্ষানবিশ এসআইরা

চাকরির দাবিতে শিক্ষানবিশ এসআইরা অনশনে, সচিবালয়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইরা কাফনের কাপড় পরে অনশনে বসেছেন, তাদের দাবি মানার জন্য সরকারের প্রতি আহ্বান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ে ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে, সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষনা দেন তারা।

বিষয়:আমরণ অনশন পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…