রাজনীতি

উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ভালভাবে যাচাই করা উচিত: রুহুল কবির রিজভী

উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা নিয়োগের বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছেন বিভিন্ন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ভালভাবে যাচাই-বাছাই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার ২০ নভেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য দেশ বিপদে পড়ে। আবারও ফ্যাসিবাদের উত্থান হয় এমন কাজও করা যাবে না। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার কথাও বলেন রুহুল কবির রিজভী।

এ সময় অভিযোগ করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না জানিয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান রিজভী।

বিষয়:রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…